ঘুর্ণিঝড় রেমালের প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। সকালে আকাশে রোদ আর মেঘের লুকোচুরি খেলা চলছে। খুব ভোরে কিছুক্ষণ গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছিল। পাশাপাশি নদী-নালায় জোয়ারের পানি কিছুটা বেড়েছে। ইতিমধ্যে নদী ও সাগর তীরবর্তী এলাকায় থাকা মাছ ধরা ট্রলারগুলো নিরাপদে সরিয়ে আনার জন্য কাজ করছে প্রশাসন। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৈরী আবহাওয়ার কারণে গতকাল সন্ধ্যা থেকে ভোলা-লক্ষ্মীপুর নৌ-রুটের লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ রয়েছে।